July 1, 2026, 1:59 pm
শিরোনাম :
নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকসহ আটক ১

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭৪ বোতল ভারতীয় ইস্কুফ মাদকসহ ইব্রাহিম আলী (৪৯) নামে এক মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। আটক ইব্রাহিম আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে।
অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ১১টি হলুদ ও মরিচ গুঁড়ার বস্তা তল্লাশি করে ৭৪ বোতল ভারতীয় ইস্কুফ মাদকসহ ইব্রাহিম আলীকে আটক করা হয়। এ সময় মসলাজাতীয় বিভিন্ন দ্রব্যও জব্দ করা হয়।
অপরদিকে একই সময়ে শাহবাজপুরের পিরোজপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ১০০ বোতল ভারতীয় ইস্কুফ মাদক উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা



ফেসবুক কর্নার