June 8, 2026, 9:00 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

রাঙামাটিতে এনসিপিতে অস্থিরতা: সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব পদত্যাগ

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা কমিটিতে অস্থিরতা দেখা দিয়েছে। জেলার সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা এবং যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা পদত্যাগ করেছেন।
দিবাকর চাকমা ফেসবুকে জানিয়েছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির সকল সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এবং সাংগঠনিক সম্পাদক পদ থেকেও পদত্যাগ করেছেন।
উজ্জ্বল চাকমা জানিয়েছেন, তিনি দলটির স্বতন্ত্র আদর্শ বজায় রাখতে না পারায় পদত্যাগ করছেন। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এনসিপি বড় দলের সঙ্গে জোট গঠন করেছে, যা আমার কাছে দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তাই আমি পদত্যাগ করেছি।”
দলের পক্ষ থেকে যুগ্ম সদস্য সচিব সাকিল আহমেদ জানান, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত, এতে দলের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। রাঙামাটি জেলা আহ্বায়কও জানান, তার কাছে এখনও কোনো পদত্যাগপত্র আসেনি।
দলের অভ্যন্তরীণ অস্থিরতার এই ঘটনা রাঙামাটিতে স্থানীয় রাজনীতি ও এনসিপির কার্যক্রমকে কেন্দ্র করে প্রশ্নচিহ্ন তুলেছে



ফেসবুক কর্নার