April 27, 2026, 12:54 pm
শিরোনাম :
ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

গোমস্তাপুরে ৫টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উদ্বোধনকৃত উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে—
জালিবাগান থেকে কাঁঠাল মোড় পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ,
রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলপিজি পাম্প থেকে গোরস্থান পর্যন্ত রাস্তা সোলিং,
বহিপাড়া ডাইংপাড়া মোড় থেকে হিরুপাড়া রেলক্রসিং পর্যন্ত কারপেটিং রাস্তা,
রহনপুর জনকল্যাণ মোড় থেকে খাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ,
নুনগোলা বাসস্ট্যান্ড থেকে নতুন ঢাকা বাসস্ট্যান্ড এবং ঢুলিপাড়া চুটুর মিল থেকে পুনর্ভবা নদী পর্যন্ত ড্রেন নির্মাণ।
উদ্বোধনকালে এমপি ড. মিজানুর রহমান বলেন, “এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভাকে আরও আধুনিক ও বাসযোগ্য করে তোলার জন্য কাজ চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ হবে।”



ফেসবুক কর্নার