June 8, 2026, 7:47 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

চট্টগ্রামে শিশু যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাইভেট পড়ানোর আড়ালে শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে খবর পেয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ইমতিয়াজ উদ্দিন বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া এলাকার সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ইমতিয়াজ দীর্ঘ দেড় থেকে দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে জোরপূর্বক যৌন নিপীড়নে লিপ্ত ছিল। খুব জঘন্য অপরাধ করত।
তিনি বলেন, প্রাথমিকভাবে চারজন শিশুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজন মেয়ে এবং একজন ছেলে রয়েছে। ভুক্তভোগী শিশুদের বয়স ১০ বছরের কম।
শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়ত। সেখানে তাদের সঙ্গে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটানো হতো।
স্থানীয়রা এলাকায় এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমতিয়াজ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার