June 25, 2026, 10:30 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষ: ১০ জন আহত, ওভারটেক করতে গিয়ে বিপত্তি

অতনু বিশ্বাস

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। গাড়াগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি দ্রুত গতিতে সামনের ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত বাড়ান। আহত ১০ যাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় নিশ্চিত করেছেন, “সকালে গড়াই পরিবহনের বাসটি ট্রাকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি পুলিশি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার