April 27, 2026, 11:17 am
শিরোনাম :
গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬, এলাকায় উত্তেজনা মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তরুণ নিহত, রেজিনা নাসের পরিবারের পাশে দাঁড়ালেন

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলার সময় ছুরিকাঘাতে নিহত তারেক আহমদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের। তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।
রেজিনা নাসের নিহত তারেকের বোনের শিক্ষার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের তুচ্ছ ঘটনায় একজন তরুণের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
এ সময় জেলা মহিলা দলের সভানেত্রী ডা. দিলশাদ পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ঘটনায় জড়িত তিনজনকে পুলিশ আটক করেছে এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার