March 5, 2026, 11:19 pm
শিরোনাম :

৮ নং ওয়ার্ডের ভাগ্যউন্নয়নে ও তারুণ্যের আস্থার প্রতীক হতে চান সমাজসেবক আফছর খান

অভয়নগর প্রতিবেদক

সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে দীর্ঘদিনের সঙ্গী ও পরিচিত মুখ আফছর খান আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে লড়ার ঘোষণা দিয়েছেন। এলাকার মানুষের সেবার পরিধি আরও বিস্তৃত করতে এবং ৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, শান্তিময় ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতেই তার এই পথচলা। মানবিক ও নৈতিক গুণাবলি সম্পন্ন এই সৎ ও যোগ্য ব্যক্তিত্ব দীর্ঘ সময় ধরে এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করে সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
​এলাকাবাসী জানায়, আফছর খান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বরং একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। দীর্ঘ সময় ধরে তিনি এলাকার দরিদ্র মানুষের কল্যাণ, যুবসমাজের উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন সংকটে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এলাকার অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসনীয়।
​নিজের লক্ষ্য ও পরিকল্পনা প্রসঙ্গে আফছর খান বলেন, “জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংকল্পবদ্ধ হয়ে আমি আপনাদের সেবা করতে চাই। ৮ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া এবং একটি সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত ও নিরাপদ ওয়ার্ড গঠনই আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে আমরা একটি আদর্শ ও আধুনিক ওয়ার্ড গড়ে তুলতে পারব।”
​ইতিমধ্যেই এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের মতে, আফছর খানের মতো তরুণ, শিক্ষিত ও জননন্দিত মানুষ জনপ্রতিনিধি হলে ৮ নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে এবং এটি একটি সমৃদ্ধ স্মার্ট ওয়ার্ডে রূপান্তরিত হবে।
​জনগণের উদ্দেশ্যে আফছর খানের বিশেষ বার্তা:
“বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার প্রিয় ৮ নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এই ওয়ার্ডকে শান্তিময় ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমি কোনো বড় প্রতিশ্রুতি দিয়ে আপনাদের বিভ্রান্ত করতে চাই না; আমি চাই আমার কাজ দিয়ে আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে। ৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া, ভালোবাসা এবং ঐকান্তিক সমর্থন আমার একান্ত প্রয়োজন।”
​প্রচারে: ৮ নং ওয়ার্ডের আপামর জনতা
​বিনীত,
আফছর খান
কাউন্সিলর পদপ্রার্থী, ৮ নং ওয়ার্ড
সিলেট সিটি কর্পোরেশন।
রিপোর্টার আফছার আহমদ



ফেসবুক কর্নার