July 1, 2026, 1:59 pm
শিরোনাম :
নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো

সিরাজগঞ্জে খাদ্যশস্যের জমিতে তামাক চাষে উদ্বেগ

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রথমবারের মতো ধান ও সরিষার জমিতে বাণিজ্যিকভাবে তামাক চাষের অভিযোগ উঠেছে। বেশি লাভের আশায় কিছু কৃষক খাদ্যশস্যের জমিতে তামাক আবাদ শুরু করায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, এখনই এ প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে তা আরও বিস্তৃত হতে পারে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের শেষ প্রান্তে পাকা সড়কের পাশে প্রায় তিন বিঘা জমিতে তামাক চাষ করা হয়েছে। জানা গেছে, জমিটি বর্গা নিয়ে বেলকুচি উপজেলার বানিয়াগাতী নতুনপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম তামাক আবাদ করেছেন। ইতোমধ্যে তামাক গাছগুলো দুই থেকে চার ফুট পর্যন্ত বড় হয়েছে। স্থানীয়রা জানান, আগে ওই জমিতে ধান ও সরিষার আবাদ হতো এবং ভালো ফলনও পাওয়া যেত।
তামাক চাষি শহিদুল ইসলাম জানান, ধান-সরিষার তুলনায় বেশি লাভের আশায় তিনি তামাক চাষ করেছেন। তবে জমিতে অতিরিক্ত সার ও পানির কারণে ফলন আশানুরূপ হয়নি, তাই ভবিষ্যতে পাট চাষ করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, কামারখন্দে তামাক চাষের বিষয়টি তার জানা নেই এবং কৃষকদের সবসময় তামাক চাষে নিরুৎসাহিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। স্থানীয়দের দাবি, খাদ্যশস্যের উর্বর জমিতে তামাক চাষ বন্ধে দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়া জরুরি।



ফেসবুক কর্নার