June 3, 2026, 11:07 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

চট্টগ্রামে গ্যাসের দাম আকাশছোঁয়া, নিম্ন ও মধ্যবিত্তের রান্না ভোগান্তিতে

বিল্লাল হোসেন চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্তের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বর্তমানে বাজারে ১২ কেজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ১,৭০০ থেকে ১,৮০০ টাকা দামে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
রমজান মাসের এই সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে মিলিয়ে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষকে দুঃশ্চিন্তায় ফেলেছে। সেহেরি ও ইফতার তৈরির জন্য গ্যাসের ব্যবহার অপরিহার্য হলেও অনেক পরিবারই এই দামে গ্যাস ত্রয় করতে পারছেন না। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ এখন ভরসা রাখছেন উনুন চুলার উপর, যা দিয়ে পাতা ও লাকড়ি ব্যবহার করে রান্না করতে হচ্ছে।
স্থানীয় বাজারে ঘুরে দেখা গেছে, দোকানদারদের মধ্যে গ্যাসের দাম ভিন্নভিন্ন; কেউ ১,৭০০ আবার কেউ ১,৮০০ টাকায় বিক্রি করছেন। দোকানদাররা জানিয়েছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারেও দাম বাড়তে বাধ্য হচ্ছেন তারা।
একজন স্থানীয় ক্রেতা বলেন, “প্রতিবছর রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে। এবার গ্যাসের দামও বেড়েছে, ফলে অনেকেই গ্যাস ব্যবহার করতে পারছে না। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।”
স্থানীয়রা সরকারকে আবেদন জানিয়েছেন, নির্ধারিত মূল্য নিশ্চিত করতে এবং যেসব ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।



ফেসবুক কর্নার