June 3, 2026, 11:44 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মনিরামপুরে কিশোর আরিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি

অভয়নগর প্রতিবেদক

মনিরামপুরে কিশোর আরিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এই কর্মসূচিতে নিহত আরিফের পরিবারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে নিহত কিশোর আরিফের পিতা আতিয়ার রহমান, বোন জুনিয়া এবং এলাকাবাসীর প্রতিনিধি মোঃ কামাল হোসেন বক্তব্য দেন। তারা বলেন, আরিফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নিহতের পিতা আতিয়ার রহমান বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।”
আবেগঘন বক্তব্যে জুনিয়া জানান, “আমরা আমার ভাই হত্যার সঠিক বিচার চাই। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” পাশাপাশি মোঃ কামাল হোসেন বলেন, দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। মানববন্ধনে স্থানীয়রা কিশোর আরিফ হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য একত্রিত হয়ে দাবি জানান।



ফেসবুক কর্নার