June 24, 2026, 3:04 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

জুরাছড়িতে বুদ্ধশ্রী ভান্তের আগমনে ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সর্বজনীন সংঘদান

রিন্টু চাকমা জুরাছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: 

রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার জামুরাছড়িতে তৃতীয়বারের মতো শ্রদ্ধেয় বুদ্ধশ্রী মহাস্থবির ভান্তের আগমন উপলক্ষে জামুরাছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সর্বজনীন সংঘদান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বুদ্ধশ্রী মহাস্থবির ভান্তে ও তাঁর সংঘশিষ্যদের উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান, হাজার বাতি দান ও ফানুস বাতি দানসহ বিভিন্ন ধর্মীয় দান সম্পন্ন করা হয়। এ সময় ভক্তরা ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ করেন এবং বুদ্ধ বন্দনা, ধর্মদেশনা, সূত্রপাঠ ও পারিত্রাণ পাঠের আয়োজন করা হয়।
ধর্মদেশনায় বুদ্ধশ্রী ভান্তে উপস্থিত দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে দান, শীল ও ভাবনার গুরুত্ব তুলে ধরেন। দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে ভান্তেকে অনুষ্ঠানে নিয়ে আসা হলে উপস্থিতদের মধ্যে গভীর ভক্তি ও আবেগের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে জীবের কল্যাণ, মৃত আত্মীয়দের প্রতি পূণ্য হস্তান্তর এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করে প্রজ্ঞার আলো ছড়িয়ে দেওয়ার প্রতীকী বার্তা দেওয়া হয়। পাশাপাশি ফানুস বাতি উড়িয়ে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনান্দ চাকমা, কার্বারী রমেশ কান্তি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে নৈতিকতা, করুণা, মৈত্রী ও সম্প্রীতির চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করে।



ফেসবুক কর্নার