June 24, 2026, 3:05 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম আলোচিত প্রতিশ্রুতি হিসেবে এ কর্মসূচি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যেই এর বাস্তবায়ন শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সা চিং প্রু জেরি এবং বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
প্রথম পর্যায়ে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মোট ১ হাজার ৯৭ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ইতোমধ্যে কার্ড পেয়ে স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সুবিধা সহজে পাওয়ার আশা করছেন তারা।



ফেসবুক কর্নার