June 24, 2026, 2:59 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১২টা ১০ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানার দৌলতদিয়ার পুরাতন ব্রিজ সংলগ্ন সোহানের মোটরসাইকেল গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সজিব হোসেন (২৮)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার মাদ্রাসাপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই তোরগুল হাসান সোহাগের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সজিব হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৬ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



ফেসবুক কর্নার