June 24, 2026, 2:32 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে

অভয়নগর প্রতিবেদক

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নুমালিগড় থেকে ডিজেল পৌঁছাতে মোট ৬০ ঘণ্টা সময় লেগেছে।
সূত্রে জানা গেছে, উত্তরের আট জেলায় কৃষি খাতের কার্যক্রম ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি সই হয়। নিরাপদ ও দ্রুত পরিবহন নিশ্চিত করতে নুমালিগড় থেকে পার্বতীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। ইতোমধ্যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে পেয়েছে। এই আমদানির ব্যয় ধরা হয়েছে ১,৪৬২ কোটি টাকা, যার একটি অংশ বিপিসি নিজস্ব অর্থায়নে এবং বাকি ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।
পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসের মধ্যে আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য প্রস্তাব দিয়েছে বিপিসি। উল্লেখ্য, ২০২৩ সালে পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে ৩৫,৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮,২০৪ মেট্রিক টন, এবং ২০২৫ সালে ১,২৪,২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছিল।



ফেসবুক কর্নার