June 3, 2026, 11:07 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

বান্দরবানে ‘পুলিশ সুপার ক্যারাম টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন

রাসেল লামা বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘পুলিশ সুপার ক্যারাম টুর্নামেন্ট-২০২৬ (একক ও দ্বৈত)’। বৃহস্পতিবার সকালে বান্দরবান পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশের পেশাগত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাপপূর্ণ। এই মানসিক চাপ কাটিয়ে শরীর ও মনকে সতেজ রাখতে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও দলগত সম্প্রীতি বৃদ্ধির জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন, নারী ও পুরুষ উভয় সদস্যের সক্রিয় অংশগ্রহণ টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার নারী ও পুরুষ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্ট পুলিশ সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। পুলিশ সুপার আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে সৌহার্দ্য ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করবে।



ফেসবুক কর্নার