June 25, 2026, 9:03 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

খুলনায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নূর মোহাম্মদ খান লিটু

 

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এক পলাতক আসামি তাওহিদুল ইসলাম সায়মন (২৮) কে র‍্যাব-৬ গ্রেফতার করেছে। গ্রেফতার অভিযান বৃহস্পতিবার নগরীর করিমনগর এলাকায় রওশন আরা ক্লিনিকের পাশ থেকে পরিচালিত হয়। তিনি মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।
র‍্যাব সূত্রে জানা যায়, গত ৮ মার্চ সোনাডাঙ্গা থানাধীন মোল্লা বাড়ির মোড় এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চারতলা ভবনের চিলেকোঠায় সংঘটিত গণধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, “হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা আমাদের অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার