June 25, 2026, 3:29 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য সঠিক নয়, জানালেন মির্জা আব্বাসের ছেলে

অভৈয়নগর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তার ছেলে ইয়াসির আব্বাস।

শুক্রবার (১৩ মার্চ) রাতে সন্ধ্যার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অসুস্থ হওয়ার ঘটনা প্রসঙ্গে ইয়াসির আব্বাস বলেন, ‘আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই। মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত জোরে মাথা ব্যাথা করে। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরি। ধরার পর আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসি। তিনি আসতে চাচ্ছিলেন না। কিন্তু প্রচণ্ড মাথা ব্যাথার কমপ্লেনটা করছিলেন আরকি।’

মির্জা আব্বাসের সবশেষ তথ্য জানিয়ে ইয়াসির আব্বাস বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেকভাবে কথা ছড়িয়েছে। কিন্তু বিষয়টা ওরকম না। উনার বয়স বেড়েছে। কাজের চাপটাও বেশি ছিল। এর সঙ্গে রোজা রেখেছিলেন। যে কারণে এমনটা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, বাবা অনেকটা ভালো আছেন এখন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’



ফেসবুক কর্নার