June 24, 2026, 3:24 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বরেন্দ্র এক্সপ্রেসের নতুন স্টপেজ মাধনগর স্টেশন, পূরণ হলো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি

অভয়নগর প্রতিবেদক

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজ চালু হতে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. জাহিদুর হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়েছে, রাজশাহী–চিলাহাটি–রাজশাহী রুটে চলাচলকারী ৭৩১/৭৩২ নম্বর আন্তঃনগর “বরেন্দ্র এক্সপ্রেস” আগামী ১৬ মার্চ ২০২৬ থেকে মাধনগর রেলওয়ে স্টেশনে আপ ও ডাউন উভয় দিকেই দুই মিনিট করে যাত্রাবিরতি দেবে।
রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নতুন স্টপেজের কারণে আসন বণ্টন তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী টিকিট ইস্যুর নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানা গেছে, আগামী ১৬ মার্চ চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে আসা ৭৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এই নতুন স্টপেজ কার্যকর হবে।
এর আগে মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের স্টপেজ চালুর দাবিতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার শান্তিপূর্ণ মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি পালন করেন। এ সময় ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে স্মারকলিপিও প্রদান করেন।
স্থানীয়দের মতে, মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হলে এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি রাজশাহী ও চিলাহাটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় মাধনগর ও আশপাশের এলাকার মানুষ বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার