June 24, 2026, 2:59 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কোম্পানীগঞ্জের টুকের বাজারে ঈদের কেনাকাটার ব্যস্ততা

অভয়নগর প্রতিবেদক
0-0x0-0-0#

উত্তর সিলেটের কোম্পানীগঞ্জ টুকের বাজারে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের ভিড় বেড়েছে। ১৫ রোজার পর থেকে প্রতিদিনই কোম্পানীগঞ্জের ছয়টি ইউনিয়নের মানুষসহ পার্শ্ববর্তী থানার মানুষজন এই বাজারে কেনাকাটার জন্য আসছেন। এতে দোকানদাররা ক্রেতার চাহিদা পূরণ করতে পারছেন এবং ক্রেতারাও মানসম্মত জিনিসপত্র কেনার সুযোগ পাচ্ছেন।
স্থানীয়রা জানান, এই বাজারে মানুষের নিত্যপ্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় এবং প্রতিদিনই কোম্পানীগঞ্জের প্রত্যেক ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন আসা-যাওয়া করে। ঈদের সময় ভিড় এতটাই বৃদ্ধি পায় যে স্থানীয়রা নিজ উদ্যোগে বাজারে আসেন।
বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে। তবে এলাকার পাথর কোয়ারি বন্ধ থাকায় ক্রেতাদের আগমন কিছুটা কমে গেছে। তারা দাবি করেছেন, খনিজ সম্পদ উন্মুক্ত হলে স্থানীয় শ্রমজীবী মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে এবং পরিবার নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।
একই সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতারা বাজারের অবকাঠামোগত সমস্যার প্রতি সতর্ক করেছেন। বাজারে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায় এবং কাঁদা হয়ে যায়, যার ফলে চলাচল ও কেনাকাটা কষ্টকর হয়ে ওঠে। তারা সরকারের এবং বাজার কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন, বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সুবিধাজনক পরিবেশ তৈরি করা হোক, যাতে ক্রেতা ও ব্যবসায়ী উভয়েই স্বাচ্ছন্দ্যে বাজার ব্যবহার করতে পারেন।



ফেসবুক কর্নার