June 24, 2026, 2:16 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

“তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই-অধ্যাপক থানজামা লুসাই

রাসেল লামা বান্দরবান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার বান্দরবানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ জাবেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা ও বান্দরবান জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
প্রধান অতিথি অধ্যাপক থানজামা লুসাই তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার তৈরি করতে এই ধরনের প্রতিযোগিতা দেশের ফুটবল জোয়ার সৃষ্টি করবে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চাই বড় হাতিয়ার।”
বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আবদুর রহমান তরুণ খেলোয়াড়দের সুশৃঙ্খল জীবনযাপন এবং ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে জাতীয় পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মোঃ জাবেদ রেজা টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য বাফুফে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কোচ এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। সমাপনী ম্যাচে বিজয়ীদের উল্লাসের মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের পর্দা নামল।
,



ফেসবুক কর্নার