March 15, 2026, 7:44 am
শিরোনাম :
দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ নিহত তেলের আগুনে বিশ্ব অর্থনীতি: হরমুজ প্রণালী কি তবে গলার কাঁটা? ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে : ডেপুটি স্পিকার বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না! উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদ অধিবেশন শুরু রোববার বেলা ১১টায়

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক

অভয়নগর প্রতিবেদক

মিউচুয়াল ফান্ডের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

পুঁজিবাজারে আলোচিত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ অপব্যবহার এবং তহবিল ব্যবস্থাপনাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সংস্থাটি।

শনিবার (১৪ মার্চ) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে নথিপত্র সংগ্রহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছেন। রেকর্ডপত্র সংগ্রহের কাজ চলমান রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে পাওয়া অনিয়ম ও আর্থিক অসংগতির ভিত্তিতে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধানে মিউচুয়াল ফান্ডের টাকা কীভাবে, কার নির্দেশে এবং কোন খাতে স্থানান্তর করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অ্যালায়েন্স ক্যাপিটাল পরিচালিত একাধিক মিউচুয়াল ফান্ড থেকে প্রায় ৫৫ কোটি টাকার বেশি অর্থ নিয়মবহির্ভূতভাবে স্থানান্তর ও উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফান্ডের অর্থ নির্ধারিত বিনিয়োগ খাতের বাইরে ব্যবহার এবং ব্যক্তিগত বা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে অর্থ প্রবাহের প্রমাণ পাওয়া যায় বলে বিএসইসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে অ্যালায়েন্স ক্যাপিটালের অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি পাঠায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেখানে প্রায় ৫৫ কোটি টাকা লোপাটের দুর্নীতির ঘটনা উল্লেখ করা হয়েছিল বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি‌ অ্যালায়েন্স ক্যাপিটালের দুই ফান্ডে অনিয়ম ও ইউনিটহোল্ডারদের ৫৫ কোটি টাকা ক্ষতির অভিযোগের তদন্ত প্রতিবেদন এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিস্তারিত তথ্য অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।

দুদকের অনুসন্ধানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, শীর্ষ নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার