June 14, 2026, 6:39 pm
শিরোনাম :
সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ অ্যাডভোকেট হান্নান শাহের উদ্যোগে অগ্নিদুর্গত পরিবারের পাশে ছাত্রদল, টিন ও নগদ সহায়তা প্রদান গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, বিক্রেতাকে জরিমানা বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত? ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের কথিত পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক মিমির বিরুদ্ধে ২ মামলা, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি বরিশালে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান গ্রেফতার বিশ্বকাপ মঞ্চে নোরার ‘সির সির’ গান, কীভাবে অনুপ্রেরণা পান অভিনেত্রী?

ইসলামী ব্যাংক ঘিরে ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে গ্রাহকদের মানববন্ধন

মুনজুরুল রহমান নাটোর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ আমানতকারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে কোটি গ্রাহকের আস্থা অর্জন করেছে। তাই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে যেকোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ গ্রাহকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বক্তারা আরও বলেন, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংককে ঘিরে যেকোনো অপপ্রচার বা ষড়যন্ত্র বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা, স্থিতিশীলতা ও গ্রাহকসেবা নিশ্চিত করার দাবিও জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জরুরি।



ফেসবুক কর্নার