May 14, 2026, 10:30 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু

অভয়নগর প্রতিবেদক

দেশের সবচেয়ে বড় অবকাঠামোগত প্রকল্প পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ৭ এপ্রিল থেকে জ্বালানি লোডিং শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের মাঝামাঝি সময়েই এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রুশ ঠিকাদার প্রতিষ্ঠান সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে ইউনিট-১ এ ৭ এপ্রিল জ্বালানি লোডিং শুরু হবে। এর আগে ২৭ মার্চের মধ্যে ইউনিটটির সব প্রস্তুতিমূলক কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, জ্বালানি লোডিংয়ের পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জুলাই মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে। একই বছরের ডিসেম্বরের মধ্যে ইউনিটটি পূর্ণ সক্ষমতায় অর্থাৎ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
গত ৮ মার্চ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইউনিট-১ চালুর জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও পরিদর্শনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে প্রায় দুই হাজার পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ পরিদর্শন শেষ হয়েছে। ছোটখাটো কিছু ত্রুটি ধরা পড়লেও তা দ্রুত সমাধান করা হচ্ছে।
বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বিএইআরএ) পুরো পরিদর্শন প্রক্রিয়া তদারকি করছে। নির্ধারিত সময়ের আগে কমিশনিং লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৭ সালে নির্মাণ শুরু হওয়া ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পে ভিভিইআর-১২০০ মডেলের দুটি রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে। দুই ইউনিট থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ইউনিট ২০২৭ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার