March 18, 2026, 6:20 pm
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭ মাগুরায় নিয়মিত নামাজিদের ব্যতিক্রমী সম্মাননা ও উপহার প্রদান চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত মোবাইল নিয়ে প্রশ্ন, গায়েবের অভিযোগে আলোচনা-সমালোচনা বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস কচুয়ায় পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, কনস্টেবল আহত ঢাকায় ঈদের নামাজ পড়বেন জামায়াত আমির, যোগ দেবেন সিলেটের পুনর্মিলনীতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ও মূল্য কমছে ম্যাককালামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লিভিংস্টোনের গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট রাজশাহীতে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে ট্রাকে আগুন

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস

অভৈয়নগর প্রতিবেদক

নতুন এই বিল অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে কাউকে অবৈধভাবে ধর্মান্তরিত করলে দোষী ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা হবে। এছাড়া যদি কোনো নাবালক, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, নারী অথবা সংখ্যালঘু জাতি ও উপজাতিভুক্ত কাউকে ধর্মান্তরিত করা হয়, তবে ৭ বছরের জেল এবং ৫ লাখ টাকা জরিমানার নিয়ম রাখা হয়েছে।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিধানসভায় ‘ধর্মীয় স্বাধীনতা বিল ২০২৬’ পাস হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে কণ্ঠভোটের মাধ্যমে পাস হওয়া এই বিলে জোরপূর্বক, জালিয়াতি, প্রলোভন দেখিয়ে অথবা বিয়ের মাধ্যমে ধর্মান্তর নিষিদ্ধ করার কঠোর বিধান রাখা হয়েছে।
নতুন এই বিল অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে কাউকে অবৈধভাবে ধর্মান্তরিত করলে দোষী ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা হবে। এছাড়া যদি কোনো নাবালক, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, নারী অথবা সংখ্যালঘু জাতি ও উপজাতিভুক্ত কাউকে ধর্মান্তরিত করা হয়, তবে ৭ বছরের জেল এবং ৫ লাখ টাকা জরিমানার নিয়ম রাখা হয়েছে।
একই সাথে দলগতভাবে ধর্মান্তর বা ‘মাস কনভার্সন’-এর ক্ষেত্রেও ৭ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে কেউ যদি এই অপরাধ দ্বিতীয়বার করেন, অর্থাৎ একই অপরাধ বারবার করেন, তবে তার সাজা বেড়ে ১০ বছরের জেল এবং ৫ লাখ টাকা জরিমানা হতে পারে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, ‘মহারাষ্ট্রের এই প্রস্তাবিত ধর্মান্তর বিরোধী আইন কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়। এর একমাত্র লক্ষ্য হলো জোরপূর্বক, জালিয়াতি বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তর প্রক্রিয়া প্রতিরোধ করা।’
মুখ্যমন্ত্রী আরও জানান, ওড়িশা, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক এবং ঝাড়খণ্ডের মতো ভারতের বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যে এই ধরণের আইন কার্যকর রয়েছে।
দেবেন্দ্র ফড়নবিস আরও বলেন, ‘এই বিল সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে দেওয়া নাগরিকের নিজস্ব ধর্ম পালনের অধিকারকে কোনোভাবেই খর্ব করে না।’
সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, ধর্ম পালনের অধিকার মানে কাউকে জোরপূর্বক, ভুল তথ্য দিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করা নয়।
এর আগে সাংবাদিকদের ফড়নবিস বলেন, অনেক নারীকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিয়ে করার পর তাদের ফেলে যাওয়ার মতো ঘটনা ঘটছে। জালিয়াতির মাধ্যমে এমন ধর্মান্তর রোধ করতেই এই বিল আনা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ‘বিরোধী দলগুলো ভোটব্যাংকের স্বার্থে বিষয়টিকে অহেতুক রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তবে বিলটি মন দিয়ে পড়লে তাদের আর কোনো আপত্তি থাকবে না।’
বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী আরও জানান, এই আইনের আওতায় ভুক্তভোগী ব্যক্তি নিজে অথবা তার নিকটাত্মীয়রা অভিযোগ দায়ের করতে পারবেন। কিছু বিশেষ ক্ষেত্রে পুলিশ নিজেও ব্যবস্থা নিতে পারবে। নাগরিকদের বেআইনি ধর্মান্তর থেকে রক্ষা এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই এই বিলের মূল উদ্দেশ্য।
তবে বিতর্কের সময় বিরোধী দলগুলো আপত্তি জানিয়ে বলে, এই আইনটি বাস্তবে বৈষম্যমূলক হতে পারে। মহা বিকাশ আঘাড়ি জোটের মধ্যেও মতভেদ দেখা যায়। শিব সেনা (ইউবিটি) বিলটির পক্ষে থাকলেও, ভারতীয় জাতীয় কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পাওয়ারপন্থী) এবং সমাজবাদী পার্টি এর বিরোধিতা করে।
শিবসেনার বিধায়ক ভাস্কর যাদব বলেন, ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা এবং অবৈধ ধর্মান্তর বন্ধের লক্ষ্যে এই বিলটি সহায়ক হবে।
ভাস্কর যাদব বলেন, ‘এই বিলটি অত্যন্ত ব্যাপক এবং বিভিন্ন গুজব বা ভুল ধারণা থাকা সত্ত্বেও এটি কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে আনা হয়নি। এর মূল উদ্দেশ্য হলো অনৈতিক কর্মকাণ্ড এবং ধর্মের অপব্যবহার রোধ করা যা ব্যক্তি বা সমাজের ক্ষতি করে।’
তিনি আরও বলেন, এই বিল সব ধর্মের জন্য সমানভাবে প্রযোজ্য এবং এর লক্ষ্য হলো ধর্মান্তরের ক্ষেত্রে জোরজবরদস্তি বা প্রলোভন বন্ধ করা। উদাহরণ হিসেবে তিনি ১৯৫৬ সালে ড. বি আর আম্বেদকরের বৌদ্ধ ধর্ম গ্রহণের কথা উল্লেখ করে বলেন, সেটি ছিল সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কোনো চাপ ছাড়াই।
যাদব জোর দিয়ে বলেন, প্রতিটি ধর্মেই কিছু ক্ষতিকর প্রথা থাকে যা মানবাধিকারকে খর্ব করে এবং এই বিলের মাধ্যমে সেই প্রথাগুলোকে আইনিভাবে নিয়ন্ত্রণ করা হবে। তবে অধিকাংশ বিরোধী বিধায়ক বিলটিকে আলোচনার জন্য বিধানসভার একটি যৌথ বাছাই কমিটির কাছে পাঠানোর দাবি জানান।



ফেসবুক কর্নার