June 24, 2026, 5:55 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কক্সবাজারে জ্বালানি না পেয়ে অস্ত্র হাতে তাণ্ডব, ব্যবসায়ী গ্রেফতার

শহিদুল ইসলাম

কক্সবাজারের রামু উপজেলায় জ্বালানি তেল নিয়ে বিরোধের জেরে এক ইটভাটা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। চাহিদামতো তেল না পেয়ে ফিলিং স্টেশনে কর্মচারীদের ওপর হামলা এবং লাইসেন্স করা শটগান প্রদর্শনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, বুধবার (১৮ মার্চ) রাতে তেমুহনী এলাকা থেকে বি কে আজম নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি স্থানীয় একটি ইটভাটার মালিক।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে তিনি একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে স্টেশনে এসে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত জ্বালানি নিতে চান। তবে জ্বালানি সংকটের কারণে কর্মচারীরা নির্ধারিত পরিমাণের বেশি তেল দিতে অস্বীকৃতি জানান।
এতে ক্ষুব্ধ হয়ে তিনি এক কর্মচারীকে মারধর করেন। পরে গাড়ি থেকে লাইসেন্স করা শটগান বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং কর্মচারীদের লক্ষ্য করে তেড়ে যান। ঘটনাটি স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, জেলায় জ্বালানি সংকটের কারণে প্রশাসনের নির্দেশে রেশনিং ব্যবস্থা চালু রয়েছে। সে অনুযায়ী একটি প্রাইভেটকার নির্দিষ্ট সীমার বেশি তেল নিতে পারে না। কিন্তু অভিযুক্ত ব্যবসায়ী অতিরিক্ত জ্বালানি দাবি করেন।
ঘটনার পর স্টেশন কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং ব্যবহৃত শটগানটি জব্দ করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার