June 24, 2026, 5:53 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

দৈনিক অভয়নগর পত্রিকায় সংবাদ প্রকাশের পর সহায়তার হাত: নাটোরে অসহায় পরিবারের পাশে তারেক রহমানের প্রতিনিধি দল

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

গণমাধ্যমে মানবেতর জীবনযাপনের সংবাদ প্রকাশের পর নাটোরের নলডাঙ্গা উপজেলার অসহায় সেলিনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল।
শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি সেলিনা বেগমের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী প্রদান করে। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবার”-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকেও পরিবারটিকে সহায়তা প্রদান করা হয়। নলডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান খাদ্যসামগ্রী দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়েও সহায়তা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় সেলিনা বেগমের স্বামী জহুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষমতা হারালে ছয় সদস্যের পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। দুই প্রতিবন্ধী কন্যা, একটি শিশু সন্তান, অসুস্থ স্বামী ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে সেলিনা বেগম দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন।
স্থানীয়রা জানান, অভাব-অনটনের কারণে পরিবারটিকে অনেক সময় সীমিত খাদ্যে দিন কাটাতে হয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন মহল থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া শুরু হয়।
সহায়তা পেয়ে সেলিনা বেগম ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে টিকে থাকার জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।



ফেসবুক কর্নার