June 24, 2026, 5:52 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার আদমদীঘিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ৬ ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ ক্রেতারা প্রতিবাদ জানালে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ফলজু, রুস্তম, বাচ্চু ও মানিকের কাছ থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে বুলবুল ও ডাবলুকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য মেনে চলা এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে মাসুমা বেগম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার