June 24, 2026, 5:54 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

অভয়নগর প্রতিবেদক

নড়াইলে পুলিশ লাইন্সের নারী ব্যারাকে এক পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

নিহত মোসা. নূরে জান্নাতুল সোনিয়া (২৬) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের দুলাল মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার বলেন, বৃহস্পতিবার মোসা. নূরে জান্নাতুল সোনিয়া মহিলা ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

শুক্রবার ময়নাতদন্ত শেষে দুপুরে নড়াইল পুলিশ লাইন্স প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে নিজ বাড়ি তালুতনগর গ্রামে স্থানীয় কবরস্থানে দাফন করেন।



ফেসবুক কর্নার