June 24, 2026, 5:54 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বিজয়নগরের নোয়াগাঁও মোড়ে সড়কের বেহাল দশা, দুর্ভোগে জনসাধারণ

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াগাঁও মোড়ের প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনগণ। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খাদ সৃষ্টি হয়ে সেখানে পানি জমে থাকছে, ফলে পথচারী ও যানবাহন চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই গুরুত্বপূর্ণ এই সড়কটি পানিতে তলিয়ে যায়। পানির নিচে রাস্তার প্রকৃত অবস্থা বোঝা না যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এতে চলাচলের পাশাপাশি সড়কসংলগ্ন ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়েছে। ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি থাকুক বা না থাকুক, প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার