June 24, 2026, 3:04 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন অপসারণ: পরিচ্ছন্নতায় নজির স্থাপন সিলেটে

সালাউদ্দিন রানা

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে এলাকার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ঈদ শুভেচ্ছা উপলক্ষে টানানো নিজস্ব ব্যানার ও ফেস্টুন অপসারণের উদ্যোগ নিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা। মঙ্গলবার বিকালে তিনি নিজেই এই অপসারণ কার্যক্রম শুরু করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে শুভেচ্ছা বার্তা সম্বলিত ব্যানার-ফেস্টুন টানানো হলেও উৎসব শেষে সেগুলো অপসারণ না করলে নগরীর সৌন্দর্য বিঘ্নিত হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি স্বেচ্ছায় এগিয়ে এসে তার ব্যবহৃত সকল ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলেন।
এ বিষয়ে সৈয়দ সারোয়ার রেজা বলেন, “এলাকার সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা যেমন উৎসবে আনন্দ ভাগাভাগি করি, তেমনি উৎসব শেষে পরিবেশ পরিচ্ছন্ন রাখাও জরুরি। একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়তে সবাইকে সচেতন হতে হবে।”
তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, একজন দায়িত্বশীল প্রার্থীর এমন পদক্ষেপ অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নগরীর সৌন্দর্য রক্ষায় অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণের এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হলে শহর হবে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য।



ফেসবুক কর্নার