June 4, 2026, 1:13 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৯%

হারুন আর রশিদ হাবিবুল্লাহ

আজ ৪ শাউওয়াল ১৪৪৭ হিজরী, ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি, পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকদের যৌথ সভায় ১৪৪৭ হিজরী/১৪৩২ বঙ্গাব্দ/২০২৬ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান মাহমুদুল হাসান।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৮৮১ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফলে মোট উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৪৯১ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ২ হাজার ৩৯০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪ হাজার ১৮৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৩০৫ জন। ছাত্রদের পাসের হার ৯২.৯১ শতাংশ, ছাত্রীদের ৮৪.৮১ শতাংশ এবং গড় পাসের হার ৮৯.৯৯ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ১ হাজার ৪৭৮ জন এবং ছাত্রী ৯৭ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে ছাত্র ৪ হাজার ৫৫৯ জন ও ছাত্রী ১ হাজার ১৪৭ জন, জায়্যিদ (২য়) বিভাগে ছাত্র ৫ হাজার ৮০২ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৯ জন এবং মাকবূল (৩য়) বিভাগে ছাত্র ২ হাজার ৩৪৭ জন ও ছাত্রী ২ হাজার ৫৭২ জন উত্তীর্ণ হয়েছে। এছাড়া ২০ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষা প্রবিধি অনুযায়ী ছাত্র ও ছাত্রীদের মেধাক্রম পৃথকভাবে নির্ধারণ করা হয়েছে। ছাত্রদের ক্ষেত্রে ৩১তম এবং ছাত্রীদের ক্ষেত্রে ১৭তম পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
মেধা তালিকায় ছাত্রদের মধ্যে প্রথম হয়েছে মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, সূত্রাপুর, ঢাকার খালেদ হাছান (৯৩২ নম্বর)। দ্বিতীয় স্থান অধিকার করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রামের মোঃ আব্বাস (৯২৮ নম্বর)। যৌথভাবে তৃতীয় হয়েছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকার মুতাসিম বিল্লাহ এবং মাদরাসা বায়তুল উলূম ঢালকানগরের মুহা. আবু রায়হান (৯২৫ নম্বর)।
ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছে ফাতেমাতুয্ যাহরা (রা.) রামপুরা মহিলা মাদরাসার আসমা (৮৯৪ নম্বর)। দ্বিতীয় স্থান অধিকার করেছে লালমনিরহাটের দারুল কোরআন মহিলা মাদরাসার মোছাঃ ফাতিমাতুয যাহরা (৮৮৩ নম্বর) এবং তৃতীয় হয়েছে আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-১০, ঢাকার তাহসিনা সিদ্দীকা মারিয়া (৮৮১ নম্বর)।



ফেসবুক কর্নার