June 4, 2026, 1:12 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬ কোটি টাকার বেশি মূল্যের এলএসডি ও বিপুল মাদক জব্দ

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ায় পৃথক অভিযানের মাধ্যমে প্রায় ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকার এলএসডি ও অন্যান্য মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মিরপুর রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৫০ মিলি করে এলএসডি ছিল। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা।
এর পাশাপাশি মঙ্গলবার ভোরে দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকায় পৃথক দুটি অভিযানে আরও মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানে অংশ নেয় আশ্রয়ন বিওপি ও প্রাগপুর বিওপির টহল দল। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি।
লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার