June 25, 2026, 9:53 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

অপ্রাপ্তবয়স্ক চালকের বেপরোয়া বাইকে দুর্ঘটনা: গুরুতর আহত অভয়নগর পত্রিকার সাব-এডিটর ফারুক শেখ

অভয়নগর প্রতিবেদক

ঈদুল ফিতরের দিন বিকেলে খুলনা শহরের একটি ব্যস্ত প্রধান সড়কে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সাব-এডিটর ফারুক শেখ।
জানা যায়, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে প্রায় ১৩ বছর বয়সী এক কিশোর মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফারুক শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার ফুসফুস, ঘাড়, কনুই ও হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর কিশোরটি দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে। স্থানীয়রা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার ছেলে মোটরসাইকেল নিয়ে বাইরে গেছে—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। তিনি আহতের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন।
এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ঈদকে কেন্দ্র করে সারাদেশে অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে কয়েক শতাধিক মানুষ আহত এবং অনেকেই নিহত হয়েছেন। বিশেষ করে দুই চাকার যানবাহনের ঝুঁকিপূর্ণ ব্যবহার দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার প্রবণতা দিন দিন বেড়ে যাওয়ায় এ ধরনের দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তারা মনে করেন, এ পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি জরুরি।
সচেতন মহল বলছে, কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া শুধু আইনবিরোধীই নয়, বরং তা প্রাণঘাতী ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।



ফেসবুক কর্নার