May 14, 2026, 11:24 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের ১০ লাখ টাকার চেক বিতরণ, ক্যান্সার ও প্যারালাইসিস রোগীদের পাশে এমপি বাচ্চু মোল্লা

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের ১০ লাখ টাকা অসহায়, দুস্থ ও গুরুতর অসুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন।
বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত প্রায় ২০০ জন অসহায় নারী-পুরুষ, ক্যান্সার ও প্যারালাইসিসে আক্রান্ত রোগী, অসুস্থ শিশু এবং দরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এমপি বাচ্চু মোল্লা বলেন, তিনি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি নন, বরং পুরো দৌলতপুরবাসীর প্রতিনিধি। তিনি যেকোনো সংকটে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা। সমস্যায় পড়লে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
তিনি রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ফেসবুক কর্নার