May 14, 2026, 10:31 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

হিলি স্থলবন্দরে ২০৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ২০৩ কোটি ২ লাখ টাকায়। বন্দর দিয়ে পণ্য আমদানিতে জটিলতা ও দীর্ঘ সময়ের প্রক্রিয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমদানিকারকরা দাবি করছেন। তবে কাস্টমস কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করে এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বৃদ্ধি করা হবে।
হিলি স্থল শুল্ক স্টেশনের তথ্যমতে, জুলাই মাসে ৫৬ কোটি ২১ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৩ কোটি ৭৪ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে। এরপর আগস্টে ৪৪ কোটি ৮৮ লাখ, সেপ্টেম্বর ৪৫ কোটি ৪৮ লাখ, অক্টোবর ৫৬ কোটি ৫৯ লাখ, নভেম্বর ৪২ কোটি ৯৯ লাখ, ডিসেম্বর ৪৭ কোটি ৭০ লাখ, জানুয়ারি ৪৪ কোটি ৯১ লাখ এবং ফেব্রুয়ারি ৫৬ কোটি ৮১ লাখ টাকা আহরণ হয়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্য ছিল ৫৭৬ কোটি ৩ লাখ টাকা, কিন্তু প্রকৃত আহরণ হয়েছে ৩৭৩ কোটি ১ লাখ টাকা।
হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার অভিযোগ করেন, বন্দর ব্যবহারে দীর্ঘ সময় লাগার কারণে ব্যবসায়ীরা অন্য স্থলবন্দর ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন। পণ্যের ছাড় প্রক্রিয়া হিলে প্রায় ৭–১৫ দিন সময় লাগে, ফলে পণ্যের অর্ডার বাতিল হয়ে যায় বা বাজারে দাম কমে যায়। তিনি মনে করেন, দ্রুত পণ্য ছাড়ের ব্যবস্থা করলে আমদানিও বাড়বে এবং রাজস্ব আহরণও বৃদ্ধি পাবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট শাহিনুর ইসলাম জানান, হিলি বন্দরের প্রধান আমদানি পণ্য জিরার রাজস্ব কমে গেছে, কারণ এখন অধিকাংশ জিরা সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আনা হচ্ছে, যেখানে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। এক গাড়ি জিরা আমদানির মাধ্যমে পূর্বে ৫০ লাখ টাকার রাজস্ব আসত, যা হ্রাস পেয়েছে।
উপকমিশনার সন্তোষ সরেন বলেন, কাস্টমসের ক্ষেত্রে কোনো স্থির লক্ষ্যমাত্রা নেই। এলসি বৃদ্ধির মাধ্যমে আমদানি বাড়ানো সম্ভব। তিনি বলেন, বাণিজ্য সহজীকরণ ও পণ্যের দ্রুত শুল্কায়নের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার