June 24, 2026, 5:53 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান জ্বালানি মন্ত্রীর

রাকিবুল ইসলাম রাকিব

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার এবং আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছেন।
বুধবার রাতে সিরাজগঞ্জ শহরের মিরপুর পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক পরিস্থিতি সত্ত্বেও পাম্পগুলোতে পূর্বের মতোই তেল সরবরাহ অব্যাহত আছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই।
তিনি আরও বলেন, বর্তমানে পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ড্রাম বা জেরিক্যানে করে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যা অপ্রয়োজনীয় এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
মন্ত্রী অভিযোগ করেন, কিছু অসাধু চক্র তেল মজুত করে কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী মিরপুর পেট্রোল পাম্পের প্রতিদিনের তেল উত্তোলন, মজুত ও বিক্রয় সংক্রান্ত রেজিস্টার পর্যালোচনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তুসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন



ফেসবুক কর্নার