June 4, 2026, 1:12 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

দৌলত‌দিয়ায় ডুবে যাওয়া বাসটির রে‌জিস্ট্রেশন স্থ‌গিত করলো বিআরটিএ

অভয়নগর প্রতিবেদক

রাজবাড়ী গোয়ালন্দের দৌলত‌দিয়ায় ফে‌রিতে উঠতে গিয়ে যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাস‌টির রে‌জিস্ট্রেশন স্থ‌গিত করে‌ছে বিআর‌টিএ।
শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

এর আগে বৃহস্প‌তিবার (২৬ মার্চ) দুর্ঘটনা কবলিত বাসটির (রাজবাড়ী-ব-১১-০০২৪ নং) বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহণ কর‌তে চি‌ঠি ইস‌্যু ক‌রেন এই কর্মকর্তা।
চি‌ঠি‌তে বলা হয়, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে গোয়াল‌ন্দের দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে রাজবাড়ী-ব-১১-০০২৪ সৌহার্দ্য পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরবর্তী‌তে সব‌শেষ উদ্ধার অভিযানের তথ‌্যানুযায়ী ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন যাত্রী আহত হয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ২৪ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ ও উক্ত মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে বিআরটির রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে মোটরযানটির রেজিস্ট্রেশন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদি‌কে এই চি‌ঠি অনুলিপি বিআরটিএর সদর দপ্তর, ঢাকা বিভাগ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ‌্য, ২৫ মার্চ বুধবার বিকাল সা‌ড়ে ৫ টার দি‌কে ঢাকাগামী সোহার্দ‌্য প‌রিবহ‌নের যাত্রীবাহি বাসটি দৌলত‌দিয়া ৩ নম্বর ফে‌রিঘাটে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পদ্মা নদী‌তে উল্টেপড়ে ডু‌বে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী-‌শিশু ও গা‌ড়ির চালক সহ ২৬ জ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে এবং পৃথক দুইটি তদন্ত কমি‌টি গঠিত হয়েছে।



ফেসবুক কর্নার