June 4, 2026, 1:12 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

কালীগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ডাকাত ইয়ার আলী গ্রেফতার

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত ইয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আলমগীরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ জাহিদ এবং কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসানের নেতৃত্বে, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেনসহ যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইয়ার আলী (৩৮) উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার