June 24, 2026, 5:54 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে। অথচ হাসপাতালের পরিচালক বিষয়টি আমাদের জানাননি—তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।”
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানান, প্রথমে পরিচালক বিষয়টি অস্বীকার করে মিডিয়ার ওপর দায় চাপানোর চেষ্টা করেন। কিন্তু পরে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, সংবাদমাধ্যমের তথ্যই সঠিক।
সরকারি প্রক্রিয়ায় সময় লাগার কথা উল্লেখ করে তিনি বলেন, জরুরি প্রয়োজন মেটাতে ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেসরকারি সহযোগিতায় তিনটি ভেন্টিলেটর কেনার ব্যবস্থা করা হয়েছে এবং আরও দুটি সংগ্রহের চেষ্টা চলছে।
চিকিৎসা খাতে অনিয়ম ও দালালচক্র নিয়েও কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে। পাশাপাশি চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর সর্বোচ্চ আস্থা রাখেন। তাই চিকিৎসকদের আরও দায়িত্বশীল হতে হবে। অবহেলা বা অসতর্কতার কারণে রোগীর ক্ষতি হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জানতে মেডিকেল জার্নাল পড়া এবং অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে শেখার ওপরও গুরুত্ব দেন তিনি।



ফেসবুক কর্নার