June 4, 2026, 1:12 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত, আহত ১; চালক পলাতক

অভয়নগর প্রতিবেদক

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ট্রাকচাপায় এক পাম্প ম্যানেজার নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার (৩৩) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে।
পাম্পের কর্মচারীরা জানান, রাতের দিকে একটি ট্রাক নিয়ে চালক তেল নিতে এলে পাম্পে তেল না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও কিছুক্ষণ পর ম্যানেজার নাহিদ সর্দার তার পরিচিত জিহাদুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
অভিযোগ রয়েছে, এর কিছু সময় পর ট্রাকচালক তাদের পিছু নেয় এবং একপর্যায়ে ট্রাক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ট্রাকচালক ও যানবাহনটি শনাক্ত করে আটকের জন্য অভিযান চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার