June 3, 2026, 11:07 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

জিরো টলারেন্স নীতিতে রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবীসহ ৪ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
রবিবার (২৯ মার্চ ২০২৬) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার, আসামবস্তিসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়—
মোঃ দেলোয়ার (৩৫), মোঃ নূর ইসলাম (৩৮), মোঃ সাজিদ (২৫) এবং মোঃ শাহীন (২১)। তারা সবাই রাঙ্গামাটি কোতয়ালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার