June 24, 2026, 3:02 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

চট্টগ্রামে ‘প্রকল্প সোনাপাহাড়’: পরিকল্পিত ডে-ট্যুরিজমে নতুন সংযোজন

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় গড়ে উঠেছে পরিকল্পিত ডে-ট্যুরিজমভিত্তিক একটি ভ্রমণ কেন্দ্র—‘প্রকল্প সোনাপাহাড়’। মস্তাননগর রেলওয়ে স্টেশনের অদূরে অবস্থিত এই প্রকল্পটি স্বল্প সময়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আগ্রহী ভ্রমণকারীদের জন্য নতুন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জনপ্রতি ১ হাজার ৫০০ টাকায় দর্শনার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে পারেন। এ প্যাকেজের মধ্যে সকালের নাস্তা ও দুপুরের খাবার অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার একই সুবিধার জন্য জনপ্রতি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণ ও সেবার মান বজায় রাখতে আগ্রহীদের জন্য অগ্রিম বুকিং বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হয়।
প্রাকৃতিক পাহাড়ি পরিবেশ, সবুজে ঘেরা নিরিবিলি অবস্থান এবং সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে স্বল্প সময়ের ভ্রমণের জন্য স্থানটি ইতোমধ্যে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশের অভ্যন্তরীণ পর্যটনে দিনব্যাপী ভ্রমণ বা ডে-ট্যুরিজম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। সে প্রেক্ষাপটে ‘প্রকল্প সোনাপাহাড়’-এর মতো উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।



ফেসবুক কর্নার