June 25, 2026, 7:41 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ তেলবাহী লরি জব্দ

আবু জাফর সাতক্ষীরা

খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরায় আনা প্রায় ৭ হাজার লিটার পেট্রলসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ।
রোববার খুলনা থেকে পেট্রল বোঝাই করে যমুনা তেলবাহী লরিটি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে লরিটি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা লরিটি আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরির জ্বালানি তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র যাচাই করে। তবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জ্বালানি তেলসহ লরিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, জব্দকৃত তেলবাহী লরিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সংশ্লিষ্টদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার