June 24, 2026, 2:17 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বিশ্ব কারাতে ফেডারেশন ইয়ুথ লিগে বাংলাদেশের আদমের জোড়া ব্রোঞ্জ

অভয়নগর প্রতিবেদক

বিশ্ব কারাতে ফেডারেশন (ডব্লুকেএফ) ইয়ুথ লিগে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের উদীয়মান কারাতেকা আদম চৌধুরী। ২৬ থেকে ২৯ মার্চ জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি জুনিয়র কাতা এবং উর্ধ্ব-৬১ কেজি কুমিতে ব্রোঞ্জ পদক অর্জন করেন।
এ প্রতিযোগিতায় বিশ্বের ৩৭টি দেশের মোট ২৭২ জন কারাতেকা অংশগ্রহণ করেন। শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আদম চৌধুরী দেশের জন্য এ সাফল্য বয়ে আনেন।
এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে তিনি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক এবং ক্যাডেট কাতায় ব্রোঞ্জ পদক অর্জন করেন।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, আদম চৌধুরী ডব্লুকেএফ প্রতিযোগিতায় পদকজয়ী বাংলাদেশের প্রথম কারাতেকা হিসেবে অনন্য মাইলফলক অর্জন করেছেন। তার ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য দেশের কারাতে অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কারাতে আরও এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার