June 4, 2026, 12:08 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

সাতক্ষীরায় অস্ত্র মামলায় ডাকাত ইয়ার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ডাকাত ইয়ার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) সাতক্ষীরার আমলি আদালত-২ এর বিচারক অর্পিতা আক্তার এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রাম থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি এবং ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আরিফুল ইসলাম ওরফে উজ্জ্বলকে একটি মোটরসাইকেল ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র‍্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিচালক মনসুর আলী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এছাড়া মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় ইয়ার আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও হত্যার অভিযোগও রয়েছে।
আদালত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পৃথক মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত আদেশ পাওয়ার পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সহযোগী চক্র ও অন্যান্য অপরাধের তথ্য উদঘাটন করা সম্ভব হবে।



ফেসবুক কর্নার