June 24, 2026, 4:23 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

হিলিতে শিশুর ওপর নির্যাতনের অভিযোগ, পুলিশি হেফাজতে চিকিৎসা

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকায় এক শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুড়িপট্টি এলাকায় বসবাসরত একটি পরিবারের শিশু সন্তান দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে আসছিল। বুধবার পরিস্থিতি গুরুতর হলে এলাকাবাসী বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানায়।
খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করে। পরে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, শিশুটির বাবা-মা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এ কারণে পরিবারে অশান্তি ও নির্যাতনের ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাকিমপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার