May 14, 2026, 10:30 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসতঘর

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুফিনগর এলাকায় মরহুম দুবাই হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম দুবাই হাজির মেয়ে ফাতিমা আক্তারের ঘরে রান্নার সময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং টিন ও মাটির দেয়ালে নির্মিত বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ফাতিমা আক্তার স্থানীয় মোহাম্মদ শরীফ সওদাগরের স্ত্রী।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোহাম্মদ সাব্বির আহমেদ জানান, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।



ফেসবুক কর্নার