June 24, 2026, 3:01 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

চট্টগ্রামে তুলার গুদামে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় ওয়েল্ডিং মেশিনের আগুনের স্ফুলিঙ্গ থেকে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানঘাটার একটি মসজিদের পাশেই অবস্থিত গুদামের কাছে একটি ওয়েল্ডিং কারখানায় কাজ চলছিল। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের স্ফুলিঙ্গ উড়ে গিয়ে গুদামে মজুত তুলার ওপর পড়লে আগুনের সূত্রপাত হয়। দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গুদামে থাকা তুলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার