June 24, 2026, 2:58 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে বার্ষিক উরস শরীফ ৫ এপ্রিল

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র ২২শে চৈত্র উপলক্ষে আগামী ৫ এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ গোলামুর রহমান আল হাসানী, ওয়াল হুসাইনী আল মাইজভান্ডারী (রহ.)—গাউসুল আজম বাবা ভান্ডারী (কঃ)-এর বার্ষিক উরস শরীফ।
উরস শরীফের প্রধান আয়োজন অনুষ্ঠিত হবে মাইজভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে অবস্থিত বাইতুল ইতকান মঞ্জিলে।
অনুষ্ঠানে ছদারাত ও মোনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসূল (দঃ), গাউছে জমান মাওলানা সৈয়দ বদরুদ্দুজা মাইজভান্ডারী (রহ.)-এর খেলাফতপ্রাপ্ত শাহজাদা, আওলাদে গাউসুল আজম (কঃ) ডা. আল্লামা সৈয়দ মিশকাতুন নুর মাইজভান্ডারী।
উরস শরীফ উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তদের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। ধর্মীয় আলোচনা, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হবে।
এই পবিত্র উরস শরীফে জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার