June 24, 2026, 3:04 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

সীতাকুণ্ড বিএনপির আহ্বায়ক কমিটিকে গণসংবর্ধনা

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে গণসংবর্ধনা দিয়েছেন বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৫ এপ্রিল) বিকাল ৩টায় সীতাকুণ্ড পৌরসভা ভবনের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নতুন কমিটির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সালামত উল্লাহ, সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন এবং যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
জানা যায়, গত ৩ এপ্রিল সীতাকুণ্ড আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আগামী চার মাসের মধ্যে সীতাকুণ্ড উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।
তৃণমূলের নেতাকর্মীরা জানান, এবারের আহ্বায়ক কমিটিতে স্বচ্ছ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। তাদের মাধ্যমে ভবিষ্যতে তারেক রহমান ঘোষিত নীতির আলোকে তৃণমূল পর্যায়ে পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
এর আগে শুক্রবার সাংসদ লায়ন আসলাম চৌধুরীর বাসভবনে আয়োজিত নির্বাচন-পরবর্তী বর্ধিত সভায় পুরাতন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।



ফেসবুক কর্নার